শিরোনাম
কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছেখাগড়াছড়িতে সাড়ে ১১ মাসের মাথায় শিশু ধর্ষণ ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

রাঙ্গামাটিতে অসহায়-দুস্থ মানুষের সেবায় সেনাবাহিনী

৫৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় দেশে সরকারিভাবে ঘোষিত লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়ে খেটে খাওয়া মানুষ। তাদেরকে খাদ্য সহায়তায় দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার দুপুরে ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্ববধানে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহরের বিভিন্ন এলাকার পাহাড়ি-বাঙ্গালি অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুজ্জামান, রাঙ্গামাটি সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুছ ছাকিব।

বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ জনগনের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পৌরসভা’র কাঠালতলী, বনরুপা, তবলছড়ি, গর্জনতলী এবং কালিন্দীপুর এলাকার উপজাতি ও বাঙ্গালী অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোন ক্রান্তি লগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সেনা কর্মকর্তারা জানান।