শিরোনাম
মাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল করিমরাঙ্গামাটির বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের দাম বেশী রাখায় ব্যবসায়ীদেরকে অর্থদন্ডউপজেলার উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়: ইউএনও মাসুমাকাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালাআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দীঘিনালায় কর্মশালারোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিতকাপ্তাই ট্রাক শ্রমিক সমিতি লিঃ সভাপতি বিমল, সম্পাদক এনায়েত, যুগ্ন সম্পাদক ইসমাইলখাগড়াছড়ির রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদানখাগড়াছড়ির রামগড় বিজিবি কর্তৃক মাসিক নিরাপত্তা সমন্বয় সভারাঙ্গামাটির বরকলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের দাম বেশী রাখায় ব্যবসায়ীদেরকে অর্থদন্ড

৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
এলপিজি সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত দান নেওয়ার কারনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়েছে। ক্রেতা সাধারনের অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার অপরাধে ৯ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বাঘাইছড়ি থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এলপিজি সিলিন্ডারের বিক্রয়মূল্য ও ক্রয়-বিক্রয়ের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ৯ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।