আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দীঘিনালায় কর্মশালা
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
নারীর প্রতি সহিংসতা দূরীকরণ প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বেসরকারি সংস্থা তৃনমুল উন্নয়ন সংস্থা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
তৃনমূল উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার সুকিরন চাকমা সঞ্চয়লনায় এতে বক্তব্যে রাখেন দীঘিনালা আইটি অফিসার সলিল চাকমা, তৃনমূল উন্নয়ন সংস্থার প্রোগাম ম্যানেজার শ্বশতী দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সাংবাদিক মোঃ সোহেল রানা, দীঘিনালা উপজেলা তথ্য আপা স্বরুপিনি ত্রিপুরা প্রমূখ। কর্মশালায় অংশ নেন দীঘিনালা উপজেলায় ৫টি ইউনিয়ন তৃনমুল উন্নয়ন সংস্থার এমপাওয়াম্যান্ট প্রকল্লে নারী ও পুরুষ সদস্যরা।
কর্মশালায় ১৬ দিনের কার্যক্রম নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা অবসান ঐক্যবদ্ধ হোন। ন্যায়বিচার নিশ্চিত করুন, বেঁচে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান বিষয়ে আলোচনা করা হয়। ২৫ডিসেম্বর থকে ১০ডিসেম্বর পর্যন্ত ১৬দিনব্যাপী ধারাবাহিকভাবে নারী ও কন্যা শিশুদের সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে এসব কর্মসূচীর উদ্দেশ্যে কেবল প্রতীকি প্রতিবাদ বা আনুষ্ঠানিক সচেতনতা সৃষ্টি নয়, বরং নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোরালো করা। এবং একইসাথে নারী ও শিশুদের জন্য কার্যকর, সহজলভ্য, নিরাপদ ও সমন্বিত সুরক্ষা ও সেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা।