শিরোনাম
উপজেলার উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়: ইউএনও মাসুমাকাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালাআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দীঘিনালায় কর্মশালারোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিতকাপ্তাই ট্রাক শ্রমিক সমিতি লিঃ সভাপতি বিমল, সম্পাদক এনায়েত, যুগ্ন সম্পাদক ইসমাইলখাগড়াছড়ির রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদানখাগড়াছড়ির রামগড় বিজিবি কর্তৃক মাসিক নিরাপত্তা সমন্বয় সভারাঙ্গামাটির বরকলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিতমডেল ভিলেজের অন্যতম লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

কাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক তৈরি, সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ এবং বিদ্যমান সড়ক সংক্রান্ত তথ্য যাচাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টা হতে দিনব্যাপী কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)-আরসিআইপি’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন। এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ উপজেলা বিএনপি সম্পাদক ইয়াছিন মামুনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়কের সঠিক তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্যভিত্তিক মাস্টারপ্ল্যান তৈরি করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও পরিকল্পিত, কার্যকর ও জনবান্ধব হবে। এতে স্থানীয় জনগণের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়বে।

কর্মশালায় মূল আলোচনা ও কারিগরি বিষয় তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস বিশেষজ্ঞ সাকিব হাসান।