শিরোনাম
কর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণ

প্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থী

৬

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। প্রথম আলোর উদ্যোগে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক, লেখক ও গবেষক ঞহ্লা মং, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, পিটাছড়া বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্যোগের প্রতিষ্ঠাতা এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫-এ প্রথম স্থান অর্জনকারী মাহফুজ রাসেল, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক জিন নুরাইন এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের শিক্ষক সপিকা চাকমা।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। পরে বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি, লেখক ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্য মনোতোষ ত্রিপুরা। শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো খাগড়াছড়ি প্রতিনিধি জয়ন্তী দেওয়ান।