শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

কাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই সীতার পাহাড়ে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছে। ঢাকার নরসিংদী থেকে বেড়াতে এসেছিল পর্যটকদের একটি দল। কাপ্তাই উপজেলা সীতার পাহাড়ে বেড়ানোর পর নদীতে গোসল করতে নেতেম পানিতে তলিয়ে যায় পর্যটক কলেজ ছাত্র সাদিজ শাহরিয়ার সানম (২৪)।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ১২ জনের একটি পর্যটক দল সীতার পাহাড়ে বেড়ানো শেষে নদীর পাথর ঘাটা নামক স্থানে গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হন। ওয়াগ্গা ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, ঢাকা নরসিংদী এলাক থেকে তাঁরা কাপ্তাই বেড়াতে আসে। বেড়ানো শেষে নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র সেস্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে এসে নদীতে ডুবুরি দল সন্ধান শুরু করে। কর্ণফুলী নদীতে জোয়ারে স্রোত বেশি থাকায় নিখোঁজের সন্ধান করতে একটু সমস্যা হচ্ছে। তবে রাঙ্গামাটি থেকে একটি টিম ঘটনাস্থলে এসে সন্ধান করছে।

যে পর্যটক নিখোঁজ রয়েছে সে একজন কলেজ। তারা বাবা মোঃ নাছির উদ্দিন পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি। মামুদপুর, থানা রায়পুর, জেলা নরসিংদী বলে জানান।