শিরোনাম
শিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

খাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

৫

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
‘যুব শক্তি, জাতির মুক্তি’এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়ায় প্রতিষ্ঠাতার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি চরাচাই মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক থৈইলাপ্রু মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সদস্য ক্যরী মগ, সদর উপজেলা শাখার সভাপতি মংখই মারমা, সাধারণ সম্পাদক থৈউ মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি সুইচিং মারমা, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেমাদু মারমা এবং যুগ্ম সাধারণ সম্পাদক নিউসাই মারমা।

সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।