শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে সেনা জোনের উদ্যোগে মাসালং মিলনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব চিটাগাং ফিনিক্সের সার্বিক তত্ত্বাবধায়নে
স্থানীদের মাঝে, চক্ষু চিকিৎসা সেবা সহ ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ০৯ টা হতে সেনা জোনের সহায়তায়, সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকা ও আশে পাশের বিভিন্ন পাড়া থেকে আগত পাহাড়ি ও বাঙালিদের মাঝে এক শতাধিক লোককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ঔষধ বিতরন এবং ৪১ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং চট্টগ্রাম লায়ন্স হসপিটাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের চিকিৎসার কথা ভেবে সেনাজোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার,বাঘাইহাট, মুশফিক, সাজেক পর্যটন এলাকা এবং ক্ষেত্রপুর এলাকায় পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় আজ মাসালং এলাকায় চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে।ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সেনাজোন আশাব্যাক্ত করে।

এছাড়াও আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৫ জনকে সেনা জোনের নিজ ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হসপিটালে চোখের অপারেশনের জন্য চট্টগ্রাম নেওয়া হবে বলে জোন সুত্র জানিয়েছে।