শিরোনাম
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে প্যাকেট তৈরি করে নকল আগরবাতির বাজারজাত সহ রোহিঙ্গাদের জন্য বরাদ্দ সাবান বিক্রি করার অভিযোগে কাপ্তাইস্থ রাইখালী বাজওে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ দন্ড দেওয়া হয়েছে। একই সাথে এ ধরনের কার্যক্রমে কোন ব্যবসায়ী জড়িত থাকলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, রাঙ্গামাটির কাপ্তাইস্থ রাইখালী বাজারের আজগর আলী স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে ‘নট ফর সেল’ লেখা রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা সাবান বিক্রির অভিযোগে খাজা স্টোরকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাইখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ। এসময় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা জানান, আজগর আলী স্টোরে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি করা প্যাকেটে নকল আগরবাতি দিয়ে প্যাকেটজাত করা হচ্ছিল। পরে এসব পণ্য বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নকল আগরবাতিসহ কিছু পণ্য জব্দ করা পণ্যের একটি অংশ জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়াও কিছু পণ্য আলামত হিসেবে জব্দ করে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের নকল ও অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।