শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
হাই কোর্ট এর আদেশ অমান্য করে খাগড়াছড়িতে পাহাড় কাটার অপরাধে স্থানীয় এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার (১৭জুলাই) বিকালে সহকারী কমিশার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সুত্রগুলো জানান, খাগড়াছড়ির পৌরসভার ২নংওয়ার্ড সবুজবাগ এলাকায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৌরসভার উত্তর সবুজবাগ এর রসুলপুর নামক স্থানে পাহাড় থেকে মাটি কাটার অভিযোগে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ধারা মোতাবেক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আদায় করেন। গোপন সংবাদের বিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবিন তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় সহকারী কমিশনার (ভুমি) বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করা হলে দন্ডনীয় অপরাধ হিসেবে গন্য করা হবে। প্রকৃতি ও পরিবেশের বিরুদ্ধাচরণ করা থেকে প্রত্যেককে বিরত থাকার আহ্বান জানান। প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকে বলে তিনিি উল্লেখ করেন।