শিরোনাম
অবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহখাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ, ভ্রাম্যমান আদালতের অভিযানখাগড়াছড়ির দীঘিনালায় ওএমএস’র চাল বিক্রয় শুরু, শুক্র ও শনিবার বন্ধখাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃদ্ধকে নতুন ঘর হস্তান্তর করলেন সেনাবাহিনীকাপ্তাই ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাসুদ এর সন্ধান মেলেনি দুই দিনেওরোয়াংছড়িতে ৩৩৪ পরিবারের মাঝে জরুরি ত্রাণ দিলেন উপজেলা প্রশাসনরাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেকরাঙ্গামাটিতে আঃলীগ নেতার বাগানের গাছ বিক্রির অভিযোগে বিএনপি’র সদস্যকে শো-কজ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণ

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি দীঘিনালা ৪ই বেংগলের সেনাবাহিনীর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১০টা দীঘিনালা জোন সদরে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ ও এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এসব ফলজ ও বনজ চারা বিতরণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সার্বজোন থেকেও ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে দীঘিনালা জোন থেকে ৭ হাজার এবং সার্বজোন থেকে ১৯ হাজার চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা উপজেলায় বিএনপির মহিলাদলের সাধারণ সম্পাদিকা মোছা: মনোয়ারা বেগম প্রমূখ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপস্থিত সবাই এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অপরদিকে দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা সহ বিভিন্ন শুকনো খাবার প্রদান করা হয়েছে। সকালে খাগড়াছড়ি দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল-আমিন এসইউপি, পিএসসি।

এসময় মেরং ৪ নং টাওয়ার টিলা দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় ২শত ৫০ জন ছাত্রীদের মাঝে, শতাধিক বিভিন্ন ফল ও বনজী গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও মাদ্রাসা ছাত্রীদের জন্য খেজুর, চিড়া, বিস্কুট মুড়ি, শুকনো খাবার প্রদান করা হয়।