শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃদ্ধকে নতুন ঘর হস্তান্তর করলেন সেনাবাহিনী

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত এক অসহায় বৃদ্ধকে নতুন ঘর হস্তান্তর করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। রবিবার (১৯জুলাই) দুপুরে জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকার বাসিন্দা বৃদ্ধ কচাকলা ত্রিপুরাকে আনুষ্ঠানিকভাবে এই নতুন ঘরটি হস্তান্তর করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বর্ষণের কারণে ওই বৃদ্ধের মাটির তৈরি ঘরটি ধসে পড়ে। খবর পেয়ে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। জোনের তত্ত্বাবধানে ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর আজ তা হস্তান্তর করা হলো। ঘর হস্তান্তর করার সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক সুনি ত্রিপুরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘর হস্তান্তরকালে জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। অসহায় মানুষের কল্যাণেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে মাথা গোঁজার নতুন ঠাঁই পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কচাকলা ত্রিপুরা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্র্রকাশ করে তিনি বলেন, এই বিপদের দিনে সেনাবাহিনীর এই সহযোগিতা আমার জীবনে নতুন করে আশার আলো জাগিয়েছে। তিনি সেনাবাহিনীর সকলের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।