শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়িতে ইয়াবা সহ ডিবি’র হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা পলিশের গোয়েন্দা ইউনিট (ডিবি) সদস্যদের অভিযানে মাদক ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) বিকাল ৪টায় সদর উপজেলার খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক সহ জড়িত ৩ জনকে হাতে নাতে আটক করে।

ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলাস্থ খেলার মাঠের বিপরীত পার্শ্বের আসাবিক এলাকার বাসিন্দা বিফুলানন্দ চাকমা’র বাসায় অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে ৭ হাজার টাকা সহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো, কালা সাইফুল (৩৮), পিতা: মোঃ রিপন, সাং দক্ষিণ গঞ্জপাড়া, মোঃ অপু মিয়া (৩৪), পিতা: মোঃ ইব্রাহিম, সাং কলাবাগান ও মোঃ আশরাফ হোসেন হোসেন (৩২), পিতা: নজরুল ইসলাম, সাং শালবন, খাগড়াছড়ি সদর।

পরে আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশের এসআই মোঃ মাহবুল ইসলাম জানান, দেশ ও সমাজকে মাদক মুক্ত করতে এই ধরনের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।