শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিং

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে লক্ষ্মী বিলাশ চাকমা (৬০) বছরের এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে পাহাড় ধসের ঘটনা ঘটলে তিনি নিহত হন।

নিহত লক্ষ্মী বিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, রাতে টানা বৃষ্টি পাতের ফলে বসত ঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। লক্ষ্মী বিলাশ চাকমা ধসে পাড়া মাটি সরাতে গেলে পুনরায় উপর থেকে গাছের গুঁড়ি সহ মাটি ধসে পড়ে তিনি চাপা পড়ে ঘটনা স্থলেই নিহত হয়। খবর পেয়ে গাছ ও মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান ঘটনা স্থল পরিদর্শন শেষে নিহত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ঝুঁকি পূর্ণ পাহাড়ের ঢালে বসবাস কারী মানুষদের আশ্র কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হয়েছে।