শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

শুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়

২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে রোয়াংছড়ি থানার উদ্যোগে এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা, জেলা বিএনপির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাচিংথুই মারমা, উপপরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী এবং এসআই হামিদুর রহমান।

রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এটি সমাজের নিরাপত্তা, মানবাধিকার এবং সার্বিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। এ ধরনের সহিংসতা প্রতিরোধে বিদ্যালয়, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ধর্মীয় নেতা, যুবসমাজ, নারী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিটি পরিবারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক এবং অনলাইনে হয়রানিসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার নারী, শিশু, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এই ডেস্কের মাধ্যমে নিরাপদ পরিবেশে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সহায়তা প্রদান করা হবে।

তারা বলেন, শুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়। সবাইকে সচেতন হয়ে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে বৈষম্য ও সহিংসতামুক্ত, নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।