শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি।
জেলা প্রশা ও মৎস্য কর্পোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই হ্রদে অবৈধ ভাবে মাছ শিকারের সরঞ্জামসহ বিশ হাজার ফুট জাল উদ্বার করেছে মৎস্য বিভাগ। সোমবার (৬জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় কাপ্তাই বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে এসব জাল জব্ধ করা হয়েছে বলে পুলিশ ও বিএফডিসি সুত্র জানিয়েছে।

সুত্রগুলো জানায়, কাপ্তাই হ্রদের গাছকাটাছড়া, হাজাছড়ি, গবঘোনা, বাগছড়ি এলাকায় অযিান পরিচালনা করা হয়। এসময় ৪টি মাছ ধরার সাধারণ নৌকা এবং ১০ হাজার ফুট কারেন্ট জাল ও ১০ হাজার ফুট সুতার জাল জব্ধ করা হয়। মাছ ধরার জন্য অবৈধভাবে এসব জাল ব্যবহার কওে আসছিল।

বিএফডিসি কাপ্তাই জোন এর উপ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন জানান, রবিবার রাত হতে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হ্রদে অভিযান পরিচালনা করে উপরোক্ত মাছ ধরার সরঞ্জাম জব্ধ করা হয়। এসময় কাউকে পাওয়া যায়নি বলেও তিনি জানান।

কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধির জন্য প্রতি বছরের ন্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের নিদর্শক্রমে সকল ধরনের মাছ শিকার, বিক্রয়, কেনা বেঁচার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অবৈধ ভাবে মাছ শিকার করে থাকে। উদ্বার হওয়া উপরোক্ত জাল ও নৌকা ৮জুলাই কাপ্তাই মৎস্য কেন্দ্রে সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রিয় করা হবেন বলে ব্যবস্থাপক জানিয়েছেন।