শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগ

১৯

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎পাহাড়ের শান্ত প্রকৃতি, চারপাশে সবুজের সমারোহ, আর তারই মাঝে এক জরাজীর্ণ বিদ্যালয়ের কোমলমতি শিশুরা উচ্ছ্বসিত। এমনই এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় পানছড়ি উপজেলার চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বিজিবি’র সদস্যদের দেওয়া স্কুল ব্যাগ পেয়ে তারা যেন পুলকিত।

‎বৃহস্পতিবার (১৮জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মানবিক দায়িত্ববোধ ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রায় ৫০জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহারের ব্যাগ তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম। তিনি শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষাজীবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

‎উপহার বিতরণ শেষে তিনি বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, সমাজের কল্যাণ ও মানবিক উন্নয়নমূলক কর্মকান্ডেও সবসময় অংশগ্রহণ করে। ভবিষ্যতেও শিক্ষা, মানবতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

‎নতুন ব্যাগ হাতে পেয়ে শিশুদের আনন্দ ছিল দেখার মতো। কারও মুখে লাজুক হাসি, কারও চোখে নতুন স্বপ্নের ঝিলিক। অনেকেই সঙ্গে সঙ্গে ব্যাগ কাঁধে তুলে নেয়, যেন আগামী দিনের পথচলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও বিজিবির এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের প্রতি এমন আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাহাড়ি জনপদের প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে এবং শিশুদের উৎসাহিত করতে বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সীমান্তের নিরাপত্তার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ আয়োজন।