শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

জয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদ

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে দীর্ঘ চার বছর পর লংগদু জোন তেজস্বী বীরের আয়োজনে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেল চারটায় জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি জাতীয় সঙ্গীতের পরে ফিটা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাইট্টাপারা ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার মাহমুদ খান, মেজর শাহিনুর আল সাকিব পিএসসি, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, ৩২ আনসার ব্যাটালিয়নর উপ-পরিচালক জেএম এমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এস পি পি, পিএসসি বলেন, অতীতের ন্যায় এবছরও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে এবং শান্তি সম্প্রীতির জন্য জোনের পক্ষ হতে এ আয়োজন। তিনি আরো বলেন, খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু এখানে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে। পরে পাশাপাশি এসময় বনসম্পদ বৃদ্ধির লক্ষে বৃক্ষরোপনও করেন তিনি।

উদ্বোধনী খেলায় অংশ নিয়েছেন খেদারমারা ইউনিয়ন একাদশ বনাম বগাচতর ইউনিয়ন একাদশ। খেলায় বগাচতর ইউনিয়নকে ৮-১ গোলে পরাজিত করেন খেদারমারা ইউনিয়ন একাদশ।

এবছর লংগদু উপজেলার জোন কাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার মোট নয়টি দল খেলায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য যে, বিগত ২০২২ সালে লংগদু জোনের আয়োজনে জোন কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার পর থেকে ২০২৫ ইং পর্যন্ত আর জোন কাপ খেলা অনুষ্ঠিত হয়নি।