শিরোনাম
স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ কাপ্তাইয়ে সচেতনামূলক র‌্যালিMostbet Bonusları: Cashback’ın Təsiri, Pulsuz Dönüşlər və Kampaniyalar

খাগড়াছড়ির রামগড়ে বিশ্ববিদ্যালয় সহ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥‎
অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে রামগড় স্টুডেন্টস’ ফোরামের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবীদের সম্মানে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎রবিবার (৭জুন) সকালে উপজেলা সম্মেল কক্ষে রামগড় স্টুডেন্টস’ ফোরামের সভাপতি তাহরিমা আফরিন তিশার সভাপতিত্বে সংবর্ধনা অনু্ষ্িঠত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ড. আব্দুল মোমেন, এ্যাডভোকেট মোঃ আরিফ উদ্দিন, ডা. নাসিম রেজা চৌধুরী (জনি), ডা. মোহাম্মদ সানাউল্লাহ (সরকার), এডভোকেট আবু তাহের (রনি), মোহাম্মদ রায়হান, মোশারফ মামুন, এ্যাডভোকেট আরিফুল ইসলাম, ইয়াছির আরাফাত (অনিক)। মেধাবীদের এই মহৎ অর্জন শুধু তাদের পরিবারের নয়, পুরো সমাজের গর্ব। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং সমাজকে আলোর পথে এগিয়ে নিতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

‎উপস্থিত বক্তারা কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ করেন। এছাড়াও রামগড় স্টুডেন্টস’ ফোরামের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও বেশি অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।

‎দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া এবং শিক্ষাক্ষেত্রে অনন্য সাধারণ সাফল্য অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীর প্রতি রামগড় স্টুডেন্টস’ ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।