শিরোনাম
স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ কাপ্তাইয়ে সচেতনামূলক র‌্যালিMostbet Bonusları: Cashback’ın Təsiri, Pulsuz Dönüşlər və Kampaniyalar

পার্বত্য মন্ত্রীকে পূঃনর্বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি ২৯৯ আসনের নির্বাচিত সাংসদ এ্যাড. দীপেন দেওয়ানকে স্বপদে পূঃনর্বহালের দাবিতে কাপ্তাই উপজেলা মানববন্ধন কর্মসুচী পালন করেছে উপজেলা বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা সদর বড়ইছড়ি কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে আগত বক্তারা অভিযোগ করে বলেন পার্বত্য মন্ত্রীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। মন্ত্রী এ্যাডঃ দীপেন দেওয়া এর পদত্যাগ প্রত্যাহার সহ স্বপদে বহালের দাবী জানান।

কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ইকরাম হোসেন বেলাল, জেলা বিএনপি সদস্য অজিত কার্বারী, রাঙ্গামাটি জেলা শ্রমিক দল সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা মহিলা নেত্রী নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, কর্ণফুলী কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক আবদুল্লাহ আল মামুন অপু, উপজেলা কৃষকদল সভাপতি নুরুল হক বাচা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ। এসময় বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল. মহিলাদল সহ সর্বস্তরের সাধারণ জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করে।