শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

খাগড়াছড়ির রামগড়ে সিএনজি সমিতির উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥‎
খাগড়াছড়ির রামগড়ে সিএনজি চালিত অটো রিকশার অতিরিক্ত ভাড়া আদায় এবং সাধারণ যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। স্থানীয় সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের কোষাধক্ষ্যের বিরুদ্ধে যাত্রীরা অভিযোগ জানিয়েছেন।
যাত্রীদের সাথে অত্যন্ত উগ্র এবং উত্তপ্ত ভাষায় কথা বলার অভিযোগ পাওয়ায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, রামগড়ের বিভিন্ন রুটে সিএনজি চালকরা ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া আদায় করছে। প্রতিবাদ করলে যাত্রীদের পড়তে হচ্ছে চরম হেনস্থার মুখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সিএনজি সংগঠনের কোষাধক্ষ্যের মতো একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে আসীন থেকে তিনি নিজেই যাত্রীদের সাথে অসৌজন্য মূলক ও উগ্র আচরণ করছেন। যেখানে তাঁর দায়িত্ব ছিল শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের অধিকার রক্ষা করা, সেখানে তাঁর এমন ভূমিকা সাধারণ যাত্রীদের আরও বেশি অসহায় করে তুলছে।

‎স্থানীয় সচেতন মহল মনে করেন, সংগঠনের শীর্ষ পদের ব্যক্তিদের এমন আশকারা ও উগ্র আচরণের কারণেই চালকরা সাধারণ যাত্রীদের জিম্মি করার সাহস পাচ্ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং চাকরিজীবীরা এই রুটে যাতায়াত করতে গিয়ে চরম মানসিক ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন।

এই পরিস্থিতিতে রামগড়ের সাধারণ জনগণ ও ভুক্তভোগী যাত্রীরা সিএনজি ভাড়ার এই নৈরাজ্য বন্ধে এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও হয়রানি রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।