শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বরকলে নিখোঁজের ৭২ ঘণ্টা পর ১১ বছরের শিশুর মরদেহ উদ্ধার

২৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
বরকল উপজেলায় পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পর মোঃ মোবারক হোসেন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩জুন) সকালে উপজেলার কলাবুনিয়া বাঙ্গালটিলার নিকটবর্তী আমবাগান এলাকায় মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে শিশু মোবারক হোসেন পানিতে ডুবে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও দীর্ঘ সময় তার কোনো সন্ধান পাননি। আজ সকালে আমবাগান সংলগ্ন এলাকায় মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য যে, গত রবিবার (৩১ মে) বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের বাঙ্গালটিলা নামক এলাকায় এই স্পীডবোটডুবির ঘটনা ঘটে। লংগদু উপজেলার কাট্টলি থেকে আসা মোঃ মোবারক হোসেন (১১) নামে ওই শিশুটি ঈদের ছুটিতে পরিবারের সাথে তার বোনের শ^শুরবাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে তাদের বহনকারী স্পীডবোটডুবির ঘটনা ঘটলে সাত জন সাতার কেটে বেঁচে গেলেও ১১ বছর বয়সী শিশু মোবারক পানিতে তলিয়ে যায়। অনেক চেষ্টা করেও কোনো উদ্ধারকারী দল বা ডুবুরি ঐ শিশুকে উদ্ধার করতে পারেনি। অবশেষে তার মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশখে খবর দেয় পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।