শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

১৩

॥ পানছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে পাহাড়ি আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের সংঘর্ষেও ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২০ মে) রাতে বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতির খবর পেয়ে খাগড়াছড়ি জোনের অধিনস্ত পানছড়ি সাব জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাসদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ১টি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, ২টি এফসিসি (এফসিসি) সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সেনা সুত্র জানিয়েছে।

খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম জানান, পার্বত্য এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হয়নি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।