শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

সোনালী পেমেন্ট গেটওয়ে সেবায় মানিকছড়ি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও আধুনিকায়ন করতে সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক এখন থেকে Sonali Payment Gateway (SPG) এর মাধ্যমে খাগড়াছড়ির মানিকছড়ি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বেতন ও ভর্তি ফিসহ অন্যান্য ফি অনলাইনে আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় মানিকছড়ি আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে সোনালী ব্যাংকের কর্মকর্তারা কলেজ কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র সম্পাদন করেন। ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান এবং কলেজের পক্ষে অধ্যক্ষ সাজাইরি মারমা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সোনালী ব্যাংক পিএলসি মানিকছড়ি শাখার ব্যবস্থাপক শম্ভু নাথ’র স্বাগত বক্তব্যে ও সিনিয়র অফিসার মোঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান, এজিএম মিজানুর রহমান, কলেজের অধ্যক্ষ সাজাইরি মারমা, মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক গোলাম রসুল ও ব্যাংকের সিনিয়র অফিসার সৌমেন বড়ুয়া।

এ সময় কলেজের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বক্তারা বলেন, উভয় পক্ষের চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি এবং অন্যান্য সকল আর্থিক লেনদেন অনলাইনের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা নিশ্চিত করা হবে। যার ফলে ঘরে বসে নিরাপদে প্রতিষ্ঠানের পরিশোধিত সকল লেনদেন সম্পন্ন করতে পারবেন, পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম আরো গতিশীল হবে। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।