শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে লোকালয়ে খাবার খেতে এসে কুকুরের কামড়ে মায়া হরিণের মৃত্যু

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
পাহাড়ী বনাঞ্চল এলাকা থেকে কাপ্তাইস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর প্রজেক্ট এলাকার লোকাললে খাবার খেতে এসে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) ভোরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশ্ববর্তী বন হতে একটি মায়া হরিণ প্রজেক্ট এলাকায় গাছের লিচু খেতে এসে কুকুরের আক্রমণে ঘটনাস্থলে বনের হরিণটির মৃত্যু হয়। স্থানীয় লোকজন জানান, কুকুরের চেচামেচি শুনে ঘটনাস্থলে আমরা ছুটে আসি। এসে দেখি একটা হরিণকে কুকুর আক্রমণ করে পিছনের অংশ থেকে কামড়িয়ে মাংস ছিড়ে নিয়ে গেছে এবং মৃত হরিণটি মাটিতে পড়ে আছে। স্থানীয় লোকজন কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে বিষয়টি অবগত করলে তারা এসে মৃত হরিণটি বন বিভাগের কর্ণফুলী রেঞ্জে নিয়ে যায়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন জানান, শুনেছি বনের হরিণটি ভোর বেলা বিউবো প্রজেক্ট এলাকায় লোকালয়ে খাবার খেতে এসে কুকুরের আক্রমনের শিকার হয়।পরবর্তী কাপ্তাই ভেটেনারি সার্জন রবিউল হোসেন ধারা হরিণ টিকে ময়নাতদন্ত করে। পরে টিকে মাটিতে পুতে ফেলা হয়। সহকারী বন সংরক্ষক আরও জানান, বন্যপ্রাণী রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।