শিরোনাম
রান্নাঘর থেকে উদ্ধার করা অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্তবান্দরবনের লামায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজবান্দরবনের রোয়াংছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতদীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধাবেলা অবরোধ পালিতপাহাড়ে নিরাপত্তা নিয়ে জনমনে কিছু শঙ্কা ও অপপ্রচার ছড়ানো হয়: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে লোকালয়ে খাবার খেতে এসে কুকুরের কামড়ে মায়া হরিণের মৃত্যুআমার কাকাও একজন সফল ক্রীড়াবিদ ছিলেন: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে কোরবানির পশুর হাটে পাহাড়ি গরুর কদর বেশিপার্বত্য অঞ্চলের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত ৪

পাহাড়ে নিরাপত্তা নিয়ে জনমনে কিছু শঙ্কা ও অপপ্রচার ছড়ানো হয়: পার্বত্য মন্ত্রী

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের আগমন বাড়লে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেকারত্ব দূর হবে এবং মানুষের আর্থিক স্বচ্ছলতা আসবে। পার্বত্য অঞ্চল পর্যটনের এক অপার সম্ভাবনাময় ক্ষেত্র। এখানে শুধু দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে।

রাঙ্গামাটির বার্গী লেকভ্যালীতে রবিবার (১০ মে) রাতে রিসোর্টে ‘রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটি’ আয়োজিত পার্বত্য চট্টগ্রামে পর্যটন খাতের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।

রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটির সভাপতি তনয় দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক সুমেত চাকমা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আরও বলেন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের অবাধ ভ্রমণের সব বাধা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশি পর্যটকদের ভ্রমণে কিছু প্রশাসনিক প্রতিবন্ধকতা রয়েছে এসব সমস্যা নিরসনে সরকারের উচ্চ মহলে আলোচনা চলছে। পাহাড়ের নিরাপত্তা নিয়ে জনমনে কিছু শঙ্কা ও অপপ্রচার ছড়ানো হয়, যার কারণে বিদেশি পর্যটকরা ভ্রমণে দ্বিধাবোধ করেন। তিনি বলেন, আমাদের সকলকে মিলে এই ‘জুজু ভয়’ দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। তবেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকে নেতিবাচক ধারণা দূর করে ইতিবাচক প্রচারণায় এগিয়ে আসার আহ্বান জানান। কাপ্তাই লেক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশাল জলরাশির কাপ্তাই লেক আমাদের বিশাল সম্পদ। এই লেককে কেন্দ্র করে পর্যটন শিল্পের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পরিকল্পনা সরকারের রয়েছে।