শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটির লংগদুতে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬৬৮, অনুপস্থিত- ৮ জন

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতে ৪টি কেন্দ্রে উৎসব মূখর ও পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার( ২১ এপ্রিল) সকাল ১০টা থেকে লংগদু উপজেলার চারটি কেন্দ্রে মোট ৬শ ৬৮ জন পরীক্ষার্থী এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে।

এবছর লংগদু সরকারী উচ্চবিদ্যালয়ে দাখিল (মাদ্রাসা)র মোট ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ৬১ জন ছাত্র এবং ৫৮ জন ছাত্রী রয়েছেন। এছাড়াও লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (০১) এসএসসি পরীক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত মিলে রয়েছেন ৩১৫ জন। তারমধ্যে আজকের পরীক্ষার্থী ২০২জন। অনুপস্থিত ৫জন। এতে ছাত্র ৮৭ এবং ছাত্রী আছেন ১১৫ জন।

অপরদিকে লংগদু বালিকা উচ্চবিদ্যালয়ে কেন্দ্র দুই (০২) মোট পরীক্ষার্থী রয়েছেন ১৭২জন। তার মধ্যে উপস্থিত ১৬৯ এবং অনুপস্থিত আছেন ০৩জন। এ কেন্দ্রে ছাত্র রয়েছেন ৮৭ জন এবং ছাত্রী ৮২ জন। এদিকে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬২জন। তারমধ্যে ছাত্র ৩৬ এবং ছাত্রী ২৬জন। একেন্দ্রে সকল পরীক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত আছেন।

বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, নিরবিচ্ছিন্ন ভাবে পরীক্ষা চলমান রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের হলে শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশ ঠিক রাখতে সিসিটিভি ক্যামরা স্থাপন করা হয়েছে। পরীক্ষার আনুষাঙ্গিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, যথাসময়ে পরীক্ষার কেন্দ্র গুলোতে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রত্যেকটি কেন্দ্রের পরীক্ষার কক্ষে সিসিটিভি স্থাপন করা হয়েছে।