শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

সবার আগে বাংলাদেশ তাই দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের স্বার্থকে সর্বদা সমুন্নত রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

রবিবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে সৌদি আরবের জেদ্দাগামী প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের নিজ হাতে শুভেচ্ছাস্বরূপ হজ্ব উপকরণ বিতরণ শেষে বিমান বাংলাদেশ এারলাইন্স আয়োজিত প্রথম হজ্ব ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হজ্ব যাত্রীদের উদ্দেশে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।

হজযাত্রীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সৌদি আরবের পবিত্র ভূমিতে গিয়ে নিজেদের পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যাতে বন্ধ হয় এবং বিশ্বজুড়ে শান্তি ফিরে আসে, সেই প্রার্থনা করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশকে একটি সম্প্রীতির, বৈষম্যহীন এবং উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ার যে পরিকল্পনা আমরা নিয়েছি, তা যেন সফল হয় সেজন্য আপনারা বিশেষ মোনাজাত করবেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজ হাতে ৪১৯ জন হজযাত্রীর মাঝে আতর, তসবিহসহ হজ পালনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যে কোনো অনাকাঙ্খিক্ষত পরিস্থিতি এড়াতে সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইটে ৫,৬৭৫ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন।

প্রতিমন্ত্রী দেশের জনগণের স্বস্ত, শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন দুনিয়ার সকল মুসিবত থেকে বাংলাদেশ ও বাংলাদেশীদের রক্ষা করেন এবং প্রতিটি হজযাত্রী যেন সুস্বাস্থ্য নিয়ে নিরাপদে হজ পালন শেষ করে দেশে ফিরতে পারেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিমান ব্যবস্থাপক আল মামুন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।