শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদরাসায় মেধাবী শিক্ষার্থী, বার্ষিক তামাদ্দুনিক ও ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণী ও হিফজসমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান এবং২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ২ঘটিকার সময় গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হয়।
বায়তুশ শরফ জামে মসজিদের খতিব ও মাদ্রসার সিনিয়র শিক্ষক মাওলানা আমিনুর রশিদ এর সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোছাইন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ আব্দুল হাই নদভী ছাহেব ম.জি.আ. রাহবারে বায়তুশ শরফ, চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবু সালেহ মুহাম্মদ সলিম উল্লাহ, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ, বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ আমান উল্লাহ, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ,লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া,মাদ্রসা কমিটির সাধারণ সম্পাদক এখলাছ মিয়া খান সহ ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গাঁথাছড়া বায়তুশ শরফ আলিম মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমদ।