শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

খাগড়াছড়ির দিঘীনালায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী’র আনন্দ শোভাযাত্রা

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ বংগাব্দ বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যেদিয়ে পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বংগাব্দ বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে সামনে থেকে শুরু করে দীঘিনালা কলেজ গেইট ঘুরে পুনরায় উপজেলা চত্বরে সামনে এসে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রা অংশ নেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ইকবাল বাহার, দীঘিনালা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার মোঃ সেলিম উদ্দিন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ জামায়াত ইসলামি দীঘিনালা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ মোস্তাকিমুল হক, দীঘিনালা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মোঃ আবদুল হালিম প্রমূখ। পরে সকলে গ্রাম বাংলার ঐতিহ্যের খাবার পান্থা ভাত খাওয়ার অংশ নেন।

খাবার শেষে উপজেলা অডিটরিয়ামে সম্মেলন কক্ষে ১৪৩৩ বংগাব্দ বর্ষবরণ উপলক্ষে স্থানীয় সংঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।