শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বাঘাইছড়িতে ফুল বিঝু’র বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসানো উৎসব

১৮

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
পাহাড়ের সামাজিক বড় উৎসব বৈ-সা-বি উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শত শত তরুণ তরুণী কাচালং নদীতে ফুল ভাসিয়েছে। রবিবার (১২ এপ্রিল) ভোর থেকে উলুছড়ি ও দুরছড়ি এলাকায় কাচালং নদীতে ফুল দেওয়ার শেষে প্রার্থনা করে ফুল বিঝু উৎসবের সূচনা করেন,পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়।

উক্ত বর্ণাঢ্য র‌্যালী ও ফুল ভাসানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ সহ বাঘাইছড়ির বিভিন্ন ক্লাব ও এলাকার থেকে আগত মানুষ অংশগ্রহণ করেন।

বিল্টু চাকমা বলেন, ‘মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা ভুলে যান, সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করি আমরা। ফুল বিঝুর দিন যেমন নদীতে ফুল দেয়, তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ফুল বিঝু উপলক্ষে ফুল ভাসানো উৎসবে বৈসাবি’র শুভেচ্ছা জানিয়ে বলেন, পাহাড়ি সম্প্রাদয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিজু উৎসব। এ বিজু উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ বাঘাইছড়িবাসীকে জানাই শুভেচ্ছা।