শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদার

কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব বর্ণিল র‌্যালি ও আলোচনা সভা

১৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ়্য র‌্যালি নদীতে ফুল ভাসানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চল এর যৌথ উদ্যোগে ফুল বিঝু উৎসব পালন করা হয়। রবিবার (১২এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলি স্টেডিয়াম হতে শুরু হয়ে র‌্যালিটি কাপ্তাই উপজেলা সদরে এসে শেষ হয়।

তনচংগ্যা সম্প্রদায়ের নারী, পুরুষ সকলে মিলে ঢাক-ঢোল বাজিয়ে এবং নেচে, গেয়ে এই র‌্যালিতে অংশ নেন। এর আগে তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ নতুন পোষাকে সজ্জিত হয়ে সকলে মিলে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দিনের সুচনা করে।

কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব রূপময় তনচংগ্যার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, আজকের বিষু উৎসবে সকল সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। এটা আমাদের ঐতিহ্যের অংশ। এই ফুল ভাসানোর উৎসব একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে।

এছাড়াও বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা এবং বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।