শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

রাঙ্গামাটিতে ইতিহ্যের বলি খেলায় চ্যাম্পিয়ন দিপু, রানার্সআপ সৃজন

১৫

॥ নিজম্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, সাংলান, চাংক্রান, পাতা- ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে বলী খেলা। শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এ বলীখেলা অনুষ্ঠিত হয়।

বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, চাংক্রান, পাতা-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

খেলা উপভোগ করতে শত শত দর্শক উপস্থিত ছিলেন, এসময়, ছোট্ট, মাঝারি ও বড় এই তিন বিভাগে ১৫ জন প্রতিযোগী অংশ নেন। এতে বড়দের ৮ জন প্রতিয়োগীর মধ্যে বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন রাঙ্গামাটি চম্পকনগর এলাকার দিপু তালুকদার বলি, রানার্সআপ হয়েছেন খাগড়াছড়ির খবংপুড়িয়া এলাকার সৃজন চাকমা।

এদিন বিকেল ৪টায় শুরু হওয়া বলি খেলায় নারী-পুরুষ, শিশু-কিশোরীদের উপস্থিতিতে মারী স্টেডিয়াম এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।