॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি। এসময় পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩ বিজিরি’র পানছড়ি ব্যাটালিয়ন অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহলদল কাঠালতলী এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে দুইটি মোটরসাইকেলে করে ছুটে আসা চারজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৭.৬২ মিমি এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসময় উদ্ধারকৃত মালামাল নিয়ে ফেরার পথে প্রায় ১০০-১১০ জন সশস্ত্র সন্ত্রাসী টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনা প্রেক্ষাপটে পানছড়ি ব্যাটালিয়ন সদর হতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে আরো ২টি অতিরিক্ত টহলদল ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে সন্ত্রাসীরা পিছু হটে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত