শিরোনাম
রাঙ্গামাটিতে ইতিহ্যের বলি খেলায় চ্যাম্পিয়ন দিপু, রানার্সআপ সৃজনখাগড়াছড়িতে বিজিবি’র অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারকাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরষ্কার বিতরণকাপ্তাইয়ে বিশেষ প্রকল্পে চাল ২শত জনের মধ্যে বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ৮দোকানীর মাথায় হাত, রাতে সব ঠিক থাকলেও সকালে ছাইখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসব-২০২৬ উদযাপনহোমিওপ্যাথি’র জনক ডাঃ হ্যানিম্যানের ২৭১তম জন্মদিন পালন রাঙ্গামাটিতেপর্যটনের খাতে কমিউনিটি ভিত্তিক পর্যটন একটি নতুন সম্ভাবনামাটিরাঙ্গায় বৈসাবি ও নববর্ষ উপলক্ষে বিশেষ খাদ্যশস্য বরাদ্দ প্রদানরাঙ্গামাটিতে বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসব-২০২৬ উদযাপন

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা জনগোষ্ঠির ঐতিহ্যবাহী বৈসু উৎসব-২০২৬ উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে। নতুন বছরকে আনন্দমুখর পরিবেশে বরণ করে নিতে দিনব্যাপী বিচিত্র কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (১১ এপ্রিল) মাটিরাঙ্গা উপজেলা চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে সকালে ত্রিপুরা তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে পুুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও বিভিন্ন প্রতীকী উপকরণ, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি কীর্তিভূষণ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনীল ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, বৈসু উৎসব শুধু একটি আনন্দ-অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরা জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলের ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে গড়িয়া নৃত্য, সংস্কৃতি নৃত্য, হাজাগিরি ও বোতল নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। বিশেষত ঐতিহ্যবাহী নৃত্যগুলো উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।