শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

খাগড়াছড়ির দীঘিনালায় ৮দোকানীর মাথায় হাত, রাতে সব ঠিক থাকলেও সকালে ছাই

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলায় কবাখালী ইউনিয়ন এর পাবলাখালী শান্তিপুর এলাকায় ৯টি দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১০এপ্রিল) রাতে আনুমানিক সাড়ে ১১টায় দিকে আকস্মিক আগুন সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকান্ডের ঘটনার খরব পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনাতে ইতিমধ্যে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।

দীঘিনালা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার পঙ্কজ কুমার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এতে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করে হচ্ছে বৈদ্যুতিক শর্ক সার্কিট আগুনে সূত্র হয়েছে। ক্ষয়ক্ষির পরিমান প্রায় ৮লক্ষ টাকা ধারনা করা হয়েছে।

কাপড় দোকানদার উতপল দেওয়ান বলেন, আমার এই বাজারে কাপড়ের দোকান ছিল, বৈসাবি ও বিজু পহেলা বৈশাখ উপলক্ষে লাখ দেড় লাখ টাকা কাপড় তুলেছিলাম। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলাম। পৌঁনে ১২টার দিকে শুনি শান্তিপুর বাজারের আগুন লেগেছে দৌড়ে এসে দেখি আমার কাপড়ে দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আমার প্রায় দুই-তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ৯টি দোকানে প্রায় ১৫-২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফটোকপি দোকানদার সুরেশ চাকমা বলেন, সকালে খবর পেয়েছি দোকান থেকে আমার বাড়ি অনেক দুরে এসে দেখি আমার দোকানে কিছু নাই সব পুড়ে গেছে।

দীঘিনালা উপজেলায় নির্বাহী অফিসার তানজিল পারভেজ ঘটনাস্থল পরিদর্শক করেছেন। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদারদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যে কোন দূর্ঘনা হটাৎ করে ঘটে যায়, আর অগ্নিকান্ডে ব্যপক ক্ষতি হয়। তবে শুকনো মৌসুম এখন সকলকে সর্বোচ্চ সর্তক থাকতে হবে নিজেদের নিরাপত্তার জন্য। নিজের নিরাপত্তা নিজেরাই নিতে হবে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। ক্ষয়ক্ষতি নিরুপন করে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রধান করা হবে।