শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে জেতবন বৌদ্ধ বিহারের ভিক্ষু

১২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদরস্থ তাইম্রংছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে চার ভাইয়ের চারটি বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার এর উপাধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত উ. পঞ্ঞানন্দ মহাথের। শুক্রবার (১০এপ্রিল) সকালে এসব সহায়তা করা হয়।

রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ এবং পার্বত্য ভিক্ষু পরিষদের সম্মানিত সভাপতি উ. পঞ্ঞানন্দ মহাথের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত প্রীতিময় তঞ্চঙ্গ্যা, সুবাস তঞ্চঙ্গ্যা, বিনিময় তঞ্চঙ্গ্যা, দীনময় তঞ্চঙ্গ্যা’র পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় বিহারের আবাসিক ভিক্ষুগণ এবং জেতবন বৌদ্ধ বিহারের শ্রদ্ধাভাজন অংসাজাই মারমা, মংপু মাষ্টারসহ দায়কবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহায়তায় অংশগ্রহণ করেন।

সহায়তা প্রদানকালে উ. পঞ্ঞানন্দ মহাথের বলেন, দুর্যোগের সময়ে মানবতার সেবায় এগিয়ে আসা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করা উচিত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তার জন্য জেতবন বৌদ্ধ বিহার ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

গত সোমবার (৬এপ্রিল) বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডে ঘটনা ঘটেলে পরে বসতঘরসহ আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যশস্য সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে চার পরিবার মানবেতর জীবনযাপন কওে আসছিল।