শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

লংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩৩ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, বিএনপির উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, প্রানীসম্পদ কর্মকর্তা সৈকত সেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় আসন্ন বৈসাবি অনুষ্ঠান সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পলনের জন্য আলোচনা- পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হয়।