শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

প্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরি

১৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) যৌথভাবে বাস্তবায়িত ProGRESS প্রকল্প এর আয়োজনে রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বোট মালিক ও চালকদের অংশগ্রহনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (৮এপ্রিল) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প ফোকাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবীব আজম, সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিজ নাইউ প্রু মারমা, সদস্য, কর্মশালা ফ্যাসিলিটেট করেন জনাব মোঃ সারোয়ার জাহান, ইকো ট্যুরিজম এক্সপার্ট।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাপ্তাই লেকের সৌর্ন্দয উপভোগের জন্য বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসে। তারা ভোরে এসে বিকেলেই ফিরে যায়, যারা বোট সার্ভিস এর মাধ্যমে পর্যটকদের সেবা প্রদান করেন তারা পর্যটনের নগরীর পর্যটনের চালিকা শক্তির অংশ। অন্যান্য পর্যটন সমৃদ্ধ দেশের ভালো দিক অনুকরনের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় কাপ্তাই লেক ঘিরে এখানকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা যেতে পারে।

কর্মশালায় বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, রাঙ্গামাটির কাপ্তাই লেক পর্যটকদের মূল আকর্ষণ। লেক ঘুরতে হলে ইঞ্জিন চালিত বোটই। পর্যটন মৌসুমে দিনে শত শত পর্যটক লেকের সৌর্ন্দয উপভোগ করেন। দেখা যায়, বোট থেকে প্লাস্টিক লেকে (হ্রদে) ফেলা হয় যা লেকের পানিকে নোংরা করে। যারা বোট পরিচালনা করেন তারা এ ব্যাপারে সর্তক থাকলে লেকের পানি দূষন কিছুটা হলেও রোধ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে অরুনেন্দু ত্রিপুরা বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল জনগোষ্টী কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করছে। বোট সার্ভিস সেবা প্রদানের মাধ্যমে এই খাতে এখন অনেকেই কাজ করছে, তবে এখানে সবারই একটা বিষয়ে সচেতন হওয়া জরুরি, প্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরি। এছাড়াও যেকোন ধরণের দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না নেয়া। কর্মশালায় মূলত নি¤œলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয় পর্যটন, এর ইতিহাস, টেকসই পর্যটন এর প্রয়োজনীয়তা, রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটনের বিকাশ, আচরণবিধি ও নিরাপত্তা। তিনি আরো বলেন, পর্যটকদের জন্য সুর্নিদিষ্ট কোড অব কন্ডাক্ট এবং নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ বান্ধব গাইডিং ও কৌশল, পর্যটন বিকাশের ক্ষেত্রে একজন ট্যুর গাইডের ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।