শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাইয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিহত তাসলিমা ও তার স্বামী ইব্রাহীমের সঙ্গে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে স্বামী ইব্রাহিম অন্য ঘরে হাতের তৈরি নাস্তা বানাতে চলে যান। এর ঘন্টাখানেক পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের বিমের সঙ্গে তাসলিমা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেন পান তার শিশু কন্যা। তার আত্ম-চিৎকারে স্বামী ইব্রাহিমসহ আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মোঃ আল আমিন জানান, স্থানীয়রা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইব্রাহিমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিমের দাবি স্বামী ইব্রাহীম খলিল তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।