শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির লংগদুতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

১০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে দশটায় লংগদু উপজেলা হর্ট্রিকালচার সেন্টার হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান এর সভাপতিত্বে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি হর্ট্রিকালচার সেন্টারের উপপরিচালক মোঃ মাহবুবুর রশীদ, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর জাকারিয়া জন, রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ রায়, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, রাঙ্গামাটি জেলা পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাসসহ উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক কৃষাণীগন।

এসময় বক্তারা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও কৃষি উদ্যোগক্তা তৈরি করতে এবং রাসায়নিক সার ও কীটনাশক বিহীন কৃষি উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়।