শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

হানাদার বাহিনীর গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত কাপ্তাই উপজেলায়

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাত্রিতে পাকিস্তানের হানাদার বাহিনী নির্বিচারে ঘুমন্ত অবস্থায় দেশের নিরীহ মানুষদের হত্যা করে। স্বাধীনের জন্য দেশে যুদ্ধ চলাকালীন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের আশ্রয় দিয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

তথ্য অফিস সহায়ক মোঃ মহিন উদ্দীনের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, পাশাপাশি অনেক বীরাঙ্গনাদেও হত্যা করে। দেশে যুদ্ধ চলাকালীন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের আশ্রয় দিয়েছে বলে জানান।

এছাড়া মুক্তিযুদ্ধের সময় আমার ৮মাসের গর্ভবতী মাকে নির্বিচারে হত্যা করেছে বলে তিনি স্মৃতি চারণ করে। তিনি মাদরাসা শিক্ষার্থীদের মুক্তিযোদ্বাদের বিষয়ে জানার জন্য পড়া লেখা করার জন্য আহবান করে। এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন এবং কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ আবুল কাশেম। পরে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্বা বিষয়ে কুইজ পতিযোগিতাঅনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের তথ্য অফিসের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।