শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে অতিরিক্ত কমিশনার

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান। এসব পরিদর্শন করার সময় হেডম্যান ও কারবারীদের বিভিন্ন খোঁজ খবর নেন ও উন্নয়নে জোরালো প্রদক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন।

সোমবার (৩০মার্চ) তিনি প্রথমে কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে পরে ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্য্যালয় পরিদর্শন করেন।

এসময় তিনি ভুমি বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে হেডম্যান, কারবারি এবং স্থানীয়দের সাথে কথা বলেন। নাম জারিতে কি সমস্যা, স্থানীয় ভুমি কর আদায়ে কি সমস্যা, জমি ক্রয় বিক্রয়ে কি সমস্যা এটা নিয়েও কথা বলেন। এছাড়া তিনি মৌজার হেডম্যানদের কার্যালয়, অবকাঠামো, হেডম্যান-কারবারিদের দক্ষতা উন্নয়নে জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন।

পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বরুণ চাকমা, স্থানীয় কারবারি অজিত কারবারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।