শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

কাপ্তাইয়ে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ

১৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজারে অবস্থিত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড অনুমোদিত ডিলার মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল সরবরাহে অনিয়ম ও সাধারণ গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন পাম্পে গোপনে তেলের মজুদ করছে কিনা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছে ভুক্তেভোগীরা।

শনিবার (২৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহু মোটরসাইকেল ও গাড়ির চালক ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল সংগ্রহ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ সময় পাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের জানায় যে, বিকেল ৫টার আগে তেল সরবরাহ করা হবে না।

ভুক্তভোগী চালক ও গ্রাহকদের অভিযোগ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের তেল সরবরাহে বৈষম্যমূলক আচরণ করছে। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে, যার ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন। এ পরিস্থিতিতে সাধারণ চালক, বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের পেশাগত দায়িত্ব পালনে বিঘœ ঘটছে বলেও জানা গেছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় তাদের ভোগান্তির শেষ নেই। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয়দের মতে, জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন জানান।