শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনা-পুলিশের যৌথ অভিযান

১০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় জ্বালানি তৈল সংকট, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায় এর বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বেশ কিছু যানবাহনের উপর অভিযান চালান এবং অতিরিক্তি ভাড়া নিচ্ছে কিনা খতিয়ে দেখেন যৌথ টিম।

শনিবার (২৮মার্চ) সকালে দীঘিনালা উপজেলায় জামতলী ও মাইনী ব্রীজ এলাকায় দুইটি সেনা ও পুলিশ চেকপোস্ট বসিয়ে জ্বালানি তৈল সংকট, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায় বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌর্থ অভিযান পরিচালনা করেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ মাইদুল ইসলাম, দীঘিনালা থানা পুলিশ পরিদর্শন (এসআই) চয়ন শীল ও সহকারী পুলিশ পরিদর্শন এএসআই মোঃ সোহেল রানা।

এসময় ৪টি মোটরসাইকেলের গাড়ি কাগজ পত্র না থাকায় থানায় নিয়ে যাওয়া হয়। এবং অতিরিক্ত ভারা আদায়ে সিএনজি ও মাহিন্দ্র চালক ও লাইনম্যানকে সর্তক করা হয়। আইন অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগ আসলে জরিমানা করা হবে জানানো হয়।