শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

মানিকছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ পেল অসহায় রোগীরা

১৬

॥ মাঈন উদ্দিন বাবলু, গুইমারা ॥
মানুষের কল্যাণে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম প্রশংসাই কুড়িয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের কোন না কোন উপজেলায় বা প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা কার্যক্রম অব্যহত রয়েছেই। খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের পক্ষ থেকে স্থানীয় ১৫০ জন অসহায় ও হতদরিদ্র রোগীকে চিকিৎসাসেবা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে সিন্দুকছড়ি সেনা জোন। এতে জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) এর নেতৃত্বে ক্যাম্পেইন পরিচালিত হয়।

এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের চিকিৎসাসেবা প্রদানই মেডিকেল ক্যাম্পেইনের মূল লক্ষ্য। তাই আমাদের এ সেবা কার্যক্রম বিভিন্নভাবে অব্যাহত রেখেছি অসহায় মানুষের কল্যাণে।

স্থানীয়রা সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।