শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জেগে ওঠা কাপ্তাই হ্রদে যেন সবুজের সমারোহ

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজ ফসলের সমারোহ। মৌসুমি চাষিরা ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছে। কাপ্তাই হ্রদের পানি একটু একটু কমছে,আর সেই শুকিয়া যাওয়া হ্রদের কুল ঘেঁষে বিভিন্ন ফসল চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা।

প্রতি বছরের ন্যায় এবারও বিশাল কাপ্তাই হ্রদ জুড়ে চাষ করতে দেখা যায় কৃষকদের। হ্রদে পাশে বসবাসরত লোকজন দীর্ঘ এক বছর যাবত অপেক্ষার প্রহর ঘুনে কখন কাপ্তাই হ্রদের পানি কমবে।আর শুকিয়ে যাওয়া বা জেগে ওঠা হ্রদে ফসল ফলাবে। কাপ্তাই হ্রদে ঘুরে দেখা যায়, একটু পানি কমছে আর সেই শুকিয়ে যাওয়া ছোট, ছোট জায়গায় কৃষকরা হরেকরকম ফসল ফলছে। বিভিন্ন ধরনের ধান, তরমুজ, লাউ, কুমড়া, টমেটো, বড়কটি, ঢেঁড়শ, লালশাক, পালংশাক, কলমিশাকের ফসল ফলাচ্ছে।

বিলাইছড়ি কৃষক সুজন তনচংগা জানান, নির্বাচন লক্ষ্য করে এবার কাপ্তাই হ্রদের পানি একটু ধীরগতিতে কমেছে। যার ফলে বিভিন্ন ফসলের চাষ করতে দেরি হয়েছে। এবং কেংড়াছড়ি কৃষক আলমগীর জানান, আমরা হ্রদের পানি একটু একটু শুকানোর পাশাপাশি বিভিন্ন ফসলের চাষ করা হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন, সালমা বেগম জানান এই চাষের ওপর নির্ভর করে আমাদের একটি বছরের সংসার খরচ। কৃষক সাইনু মারমা, থুইপ্রু মং জানান, এবার আমরা বিভিন্ন ফসল ও সবজি চাষ করেছি। তবে বিভিন্ন ফসল বিক্রয় করে বেশ অর্থ উপার্জন হয়েছে। এই অর্থ দিয়ে ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ, ঋণ পরিশোধ, বৈশাখী উৎসব পালন করার কথা জানান।

বিলাইছড়ি ও কেংড়াছড়ি কৃষক জানান, এবার ধানের ফসল ভালো হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন ও সালমা জানান, ইতি মধ্যে বিভিন্ন সবজি বিক্রয় করে বেশ কিছু টাকা আয় করা হয়েছে। সেই টাকা দিয়ে হাঁস, মুরগী ও ছাগল ক্রয় করছে বলে জানান। চাষিরা এবার ফসল ফলিয়ে তাদের মুখে বেশ হাঁসি দেখা যায়।