শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

রাঙ্গামাটিতে পেট্রোল পাম্প পরিদর্শনে মন্ত্রী দীপেন দেওয়ান

২১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানন, এমপি। পরিদর্শনকালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে যাত্রীদের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (১৯মার্চ) সকালে রাঙ্গামাটির স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সরজমিনে যাচাই করতে এই আকস্মিক পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং এ সংক্রান্ত কঠোর মনিটরিং ব্যবস্থা সচল রয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমানে কোথাও জ্বালানির কোনো ঘাটতি নেই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করেন, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে হেল্পলাইন ১৬১০৭ কিংবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর জন্য তিনি পরামর্শ দেন।

যাত্রীসেবা নিশ্চিত করণে মন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন পুলিশ কন্ট্রোল রুম, র‌্যাব কন্ট্রোল রুম এবং ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে যাত্রীদেও দ্রুত অভিযোগ করার আহ্বান জানান তিনি।

ঈদযাত্রা নির্বিঘœ রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, মুনাফার লোভে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন তাঁর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, সহকারী একান্ত সচিব মোঃ আল আমিন এবং জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।