শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

অবৈধভাবে পাচার করতে গিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় ৯লক্ষ টাকার গোল কাঠ জব্দ

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর ও ফরেস্ট এর যৌর্থ অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে অবৈধভাবে পাচার করতে গিয়ে এসব গোল কাঠ জব্ধ করা হয়েছে বলে সেনাবাহিনী এবং বন বিভাগসুত্র জানিয়েছে।

সুত্রগুলো জানায়, গত সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতলী বাঙ্গালী পাড়া সুপারি বাগান এলাকায় বনবিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে গোল কাঠ ভর্তি একটি ট্রাক আটক করে। এসময় বনবিভাগ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির ১শ৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।

সুত্রগুলো আরো জানায়, জব্দকৃত কাঠের পরিমান ১শত৩৮টুকরায় ৪শত ৯৮ঘনফুট কাঠ। পরে বন বিভাগ এসব কাঠ সেনাবাহিনীর সহায়তার নিজেদের কব্জায় নিয়ে আসে। যার বাজার মূল্যে প্রায় ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে বন বিভাগ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে এ বিষয়ে জামতলী বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির ডেপুটি রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা মোঃ তমিজ উদ্দিন বলেন, ১৬মার্চ রাত সাড়ে ৯টার দীঘিনালা জোনের সেনাবাহিনী ফরেস্টসহ যৌর্থ অভিযানে বিবিধ সেগুন, গামার, চাপালিশ, গোদা, গর্জন কড়ইসহ গোল গাছ ১শত৩৮ টুকরা (৪শত ৯৮.০১ঘনফুট) কাঠ জব্দ করে জামতলী ফরেস্ট স্টেশনে নিয়ে মজুদ করা হয়েছে।