শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

রোয়াংছড়ি থানার ওসির সাথে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সৌজন্য সাক্ষাৎ

১৩

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় থানার ইনচার্জ অফিসার (ওসি) মোঃ হুমায়ুন কবীরের সাথে রোয়াংছড়ি উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৪ মার্চ) শনিবার সন্ধ্যায় যুবদল সভাপতি ও রোয়াংছড়ি থানার আইন শৃঙ্খলা কমিটি সদস্য লুপ্রুমং মারমার নেতৃত্বে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন। তারা বলেন, রোয়াংছড়ি উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহী।

এ সময় থানার ইনচার্জ অফিসার মোঃ হুমায়ুন কবীর উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে আইন মেনে চলা এবং যেকোনো অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাতে রোয়াংছড়ি উপজেলা যুব দলের সহসভাপতি মংক্যওয়াই মারমা, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুভাজয়, যুবদলের সদস্য হাইনু মং, উচাই মারমা ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও জনস্বার্থে ও সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।